রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থী আমিনুল ইসলামের মনোনয়নপত্র দাখিল


নাসিম আলী,স্টাফ রিপোর্টার

ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)'র মনোনীত প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলাম দলীয় মনোনয়নপত্র নাচোল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের নিকট দাখিল করেছেন। উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর দলের মহাসচিব মীর্জা ফোখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়নপত্র উত্তোলন করেন।

আজ রবিবার বিকেল ৫ টায় দলীয় নেতা-কর্মীরাদের সঙ্গে নিয়ে দলীয় মনোনয়নপত্র দাখিল করেন। এসময় উপজেলা বিএনপির পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা, বিএনপি নেতা ও কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক আশরাফুল হকসহ ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোল উপজেলা ও পৌর বিএনপি এবং অংগ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র দাখিলের পর উপস্থিত জনসাধারণ ও নেতা-কর্মীদের উদ্দেশ্যে আসন্ন নির্বাচনে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলা এবং ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভালোবাসা দিয়ে মানুষের ভোট চাওয়ার আহ্বান জানান।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…