বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গণভোটে 'হ্যাঁ' মানেই বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানো" – মিঠাপুকুরে বিএনপি নেতা ইমনের বিস্ফোরক স্ট্যাটাস।

বিএনপি নেতা ইমনে

নিউজ ডেস্ক

আসন্ন গণভোট ও নির্বাচনকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক ইমন।

আজ রবিবার (১৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি দাবি করেন, গণভোটে 'হ্যাঁ' ভোট দেওয়ার অর্থ হলো বাংলাদেশকে একটি অস্থির ও জঙ্গি রাষ্ট্রে পরিণত করা।

নাজমুল হক ইমন তার স্ট্যাটাসে ৩০টি পয়েন্টের মাধ্যমে 'হ্যাঁ' ভোটের পরিণাম ব্যাখ্যা করেন।

তিনি উল্লেখ করেন, গণভোটে 'হ্যাঁ' বলা মানে ১৯৭১ সালের মহান স্বাধীনতাকে অস্বীকার করা এবং সংবিধান থেকে মহান আল্লাহর নাম মুছে ফেলার শামিল। তিনি একে ত্রিশ লক্ষ শহীদের রক্ত ও দুই লক্ষ মা-বোনের ইজ্জতের অবমাননা হিসেবে অভিহিত করেন।আইন-শৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, 'হ্যাঁ' ভোটের মাধ্যমে মব সন্ত্রাস, থানা ভেঙে অস্ত্র লুট, শিল্প কারখানা পুড়িয়ে দেওয়া এবং পুলিশ হত্যার মতো সহিংসতাকে উসকে দেওয়া হবে।

এছাড়াও শিক্ষক লাঞ্ছনা, ধর্মীয় উপাসনালয় (মসজিদ, মন্দির, মাজার) ভাঙচুর এবং নারী নির্যাতনের মতো জঘন্য অপরাধের চিত্রও তিনি তার লেখনীতে তুলে ধরেন।

অর্থনৈতিক ও প্রশাসনিক সংকটের কথা উল্লেখ করে বিএনপি এই নেতা বলেন, এর ফলে দেশে তেল-গ্যাস সিন্ডিকেট, কৃষকের সার সংকট, মামলা বাণিজ্য, চাঁদাবাজি এবং বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার ত্বরান্বিত হবে। এমনকি দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে এবং সমুদ্র সৈকত ও বন্দর বিদেশিদের হাতে ইজারা দেওয়া হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।বক্তব্যের শেষ পর্যায়ে তিনি দেশের স্বাধীনতার পক্ষের জনতাকে সচেতন হওয়ার আহ্বান জানান।

তিনি দেশের সকল নাগরিককে 'হ্যাঁ' চিহ্নে ভোট না দিয়ে, 'না' চিহ্নে এবং বিএনপি সমর্থিত 'ধানের শীষ' প্রতীকে ভোট দেওয়ার মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে শামিল হওয়ার অনুরোধ করেন।

নিম্নে তার ফেসবুকে দেওয়া স্ট্যাটাসটির ৩০ টি পয়েন্ট হুবহু তুলে ধরা হলো ।

১. হ্যাঁ মানে- ১৯৭১ এর মহান স্বাধীনতাকে অস্বীকার,২. হ্যাঁ মানে- সংবিধান থেকে আল্লাহর নাম মুছে ফেলা, ৩. হ্যাঁ মানে- দুই লক্ষ মা বোনের ইজ্জতের অপমান, ৪. হ্যাঁ মানে- ত্রিশ লক্ষ শহীদের রক্তকে অপমান,৫. হ্যাঁ মানে- ৫৪ বছর পর পাকীস্তানের জয় উল্লাহ,৬. হ্যাঁ মানে- মব সন্ত্রাস করে স্বপ্নের সোনার বাংলা ধ্বংসযজ্ঞ,৭. হ্যাঁ মানে- শিল্প কারখানা স্থাপনা পুরিয়েদেয়া,৮. হ্যাঁ মানে- পুলিশ পুরিয়েহত্যা করা, ৯. হ্যাঁ মানে- থানা ভেঙে অস্ত্র লুট,১০. হ্যাঁ মানে- জনগনকে মিথ্যা আশ্বাস দিয়ে বোকা বানানো,১১. হ্যাঁ মানে- বাবার সামনে মেয়েকে ধর্ষণ,১২. হ্যাঁ মানে- স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ,১৩. হ্যাঁ মানে- পাথর দিয়ে থেঁতলে মানুষ হত্যা,১৪. হ্যাঁ মানে- হাজার হাজার মানুষ খুন, ১৫. হ্যাঁ মানে- মসজিদ, মন্দির, মাজার, কবর, ভেঙে ফেলা,১৬. হ্যাঁ মানে- শিক্ষকদের লাঞ্ছিত করা, ১৭. হ্যাঁ মানে- কৃষকের সার সংকট,১৮. হ্যাঁ মানে- তেল গ্যাস সিন্ডিকেট,১৯. হ্যাঁ মানে- জীবিত মানুষ মৃত দেখানোর নাটক,২০. হ্যাঁ মানে- টোকাই থেকে কোটিপতি, ২১. হ্যাঁ মানে- বিচার ব্যবস্থা ধ্বংস,২২. হ্যাঁ মানে- মামলা বানিজ্য,২৩. হ্যাঁ মানে- চাঁদাবাজী,২৪. হ্যাঁ মানে- জনগণের কন্ঠ রোধ,২৫. হ্যাঁ মানে- সুদী সাধুর কোটি কোটি টাকা বিদেশে পাচার,২৬. হ্যাঁ মানে- সমুদ্র সৈকত বিদেশীদের হাতে তুলে দেয়া,২৭. হ্যাঁ মানে- বন্দর বিদেশীদের হাতে ইজারা দেয়া,২৮. হ্যাঁ মানে- বিশ্ব ইজতেমা বন্ধ করে দেয়া,২৯. হ্যাঁ মানে- এয়ার পোর্টে প্রবাসীদের লাগেজ কাঁটা,৩০. হ্যাঁ মানে- বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তি যে সকল ভাই-বোনেরা আছেন সকলকে না চিহ্নে এবং ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানাই

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…