রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে বিএনপি প্রার্থী আমিনুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরু


নাসিম আলী,স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয়তা বাদী দল বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলামের নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে নাচোল বাসস্ট্যান্ড দলীয় কার্যালয় থেকে দলীয় নেতা কর্মীদের ব্যানারে একটি নির্বাচনী পথসভা বের হয়ে রেলস্টেশন হাট চাতালে, উপজেলা বিএনপির (সাবেক) সভাপতি এ্যাডভোকেট মইনুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান ইমতিয়াজের সঞ্চালনায় আলোচনা  সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি প্রার্থী আমিনুল ইসলাম।

তিনি তার বক্তব্যে মাঝে দলমত নির্বিশেষে,  সবার কাছে ধানের শীষ প্রতীকে ভোট চান। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন সবাইকে রাগ বিবাদ ভুলে গিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে, বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের জন্য ভোট প্রার্থনা করতে বলেন। আরো বলেন যে, কোন ধরনের অনিয়ম বা আচরণবিধি লঙ্ঘন যেন না হয়।

এসময় উপজেলা বিএনপির (সাবেক) সভাপতি ইয়াসিন আলী মাষ্টার, পৌর বিএনপির সভাপতি মোসাদ্দেকুর রহমান, সাধারণ সম্পাদক দুরুল হোদা, উপজেলা সাংগঠনিক সম্পাদক নুর কামাল, কসবা ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব, নেজামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোসলিম উদ্দিন, উপজেলা যুবদলের সভাপতি প্রভাষক আসিক মাহমুদ, সাধারণ সম্পাদক আজিম উদ্দিন, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হামিদুর রহমান মুকুল সহ বিএনপি দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তার আগে তিনি সকালে তার নিজ বাসভবন ঝিকড়া গ্রামে, নেতাকর্মীদের সাথে নিয়ে দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে নির্বাচনী প্রচারণার শুরু করেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…