সোমবার, ৩০শে ভাদ্র ১৪৩৩, ১৪ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে দাড়িপাল্লার নির্বাচনী অফিস ও পথসভায় বিএনপির হামলা

শিবগঞ্জে দাড়িপাল্লার নির্বাচনী অফিস ও পথসভায় বিএনপির হামলা

নিউজ ডেস্ক

শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে দাড়িপাল্লার নির্বাচনী অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বিএনপির স্থানীয় নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ করা হয়েছে।

স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাহিদুর ও সাধারণ সম্পাদক মাসিরের নেতৃত্বে নির্বাচনী অফিসে অতর্কিত হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।

ওই সময় শিবগঞ্জ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী জনসভা আয়োজনের প্রস্তুতি চলছিল।

বিনোদপুর ইউনিয়ন জামায়াতের আমীর মো. রেজাউল করিম অভিযোগ করে বলেন, ৪০–৫০ জন সন্ত্রাসী নিয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি মাহিদুর ও সেক্রেটারি মাসির পথসভা শুরুর ঠিক আগমুহূর্তে হামলা চালান।

এ সময় দাড়িপাল্লার নির্বাচনী অফিস ভাঙচুর করা হয় এবং তাদের কয়েকজন কর্মী আহত হন।

ঘটনার পর ড. কেরামত আলী নির্বাচনী জনসভায় উপস্থিত জনতার উদ্দেশে ব্যালটে দাড়িপাল্লার বিজয়ের মাধ্যমে সন্ত্রাস প্রতিহত করার আহ্বান জানান। তিনি শান্তিপূর্ণভাবে সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা বলেন এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৭ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিদেশি মদ ও…

৬ই সেপ্টেম্বর ২০২৬ রাত ১১:৩৫ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিবগঞ্জে মধ্যরাতে পান-মুদি দোকানে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্তদের পাশে…

৩রা সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫৮ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে…