রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে পৌরসভার ৩ নং ওর্য়াডে জেএসডির প্রার্থী সুমনের তারা প্রতীকের গণসংযোগ


মাহিদুল ইসলাম ফরহাদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর তারা প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়েছেন দলটির মনোনীত প্রার্থী মোঃ ফজলুর ইসলাম খাঁন সুমন।

আজ ৬ ফেব্রুয়ারী শুক্রবার  সকাল থেকে  সারাদিন চাঁপাইনবাবগঞ্জে পৌরসভার ৩ নং ওর্য়াডের মধ্যে আলীনগর, মহানন্দা বাসস্ট্যান্ড,আলীনগর গ্রাম, ঢাকা বাসস্ট্যান্ডে সকল বাস কাউন্টার,ঢাকা  বাসস্ট্যান্ডে প্রতিটি দোকানের মালিকের সাথে তারা প্রতিকের ভোট ও দোয়া চেয়েছেন প্রার্থী সুমন। এছাড়াও  পাড়া-মহল্লায় অসংখ্য নেতাকর্মীকে সঙ্গে নিয়ে প্রচারণা চালান তিনি। এ সময় তিনি প্রতিটি ভোটারের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তারা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

জেএসডি প্রার্থী মোঃ ফজলুর ইসলাম খাঁন সুমন চাঁপাইনবাবগঞ্জের সুপরিচিত জননেতা প্রয়াত এহসান আলী খাঁনের সুযোগ্য সন্তান। পিতার রাজনৈতিক আদর্শকে ধারণ করে তিনি সাধারণ মানুষের দোকানপাট সহ শহরের বসবাসকারীর সকল দোরগোড়ায় গিয়ে ভোট চাইছেন বলে জানান স্থানীয়রা।

প্রচারকালে ইসলামপুর ইউনিয়নের প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি দেন জেএসডি প্রার্থী। পাশাপাশি সকল ভোটারের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

স্থানীয় নেতাকর্মীরা জানান, সাধারণ মানুষের মধ্যে তারা প্রতীক নিয়ে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে এবং এই গণসংযোগ নির্বাচনী মাঠকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…