বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে জামায়াতের নির্বাচনী জনসভা: ‘ইনসাফ কায়েমে’ ভোট চাইলেন ড. মিজানুর রহমান


নাসিম আলী,স্টাফ রিপোর্টার

আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা জোরদার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই ধারাবাহিকতায় শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় নাচোল হাটচত্বরে দলটির মনোনীত প্রার্থী ড. মু. মিজানুর রহমানের সমর্থনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

নাচোল উপজেলা আমীর ইয়াকুব আলীর সভাপতিত্বে এবং নাচোল পৌর আমীর মনিরুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ড. মু. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর আবুজার গিফারি এবং জেলা সহ-সেক্রেটারি ও নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক ইয়াহ্ইয়া খালেদ।

প্রধান অতিথির বক্তব্যে ড. মিজানুর রহমান বলেন, “আমরা এমন একটি সমাজ প্রতিষ্ঠা করতে চাই, যেখানে সন্ত্রাস, চাঁদাবাজি, ঘুষ ও দুর্নীতির কোনো স্থান থাকবে না। জনপদে শান্তি, ন্যায়বিচার ও ইনসাফ কায়েমের লক্ষ্যে আমি আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি।” তিনি আসন্ন নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে পরিবর্তনের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য রাখেন নাচোল পৌর নায়েবে আমীর ডা. রফিকুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা আমীর ইমামুল ইসলাম, জামায়াত নেতা ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট ইসহাক আলী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মারুফুল ইসলাম।

এছাড়াও স্থানীয় জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন। বক্তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটানোর ওপর গুরুত্বারোপ করেন।

জনসভায় উপস্থিত সমর্থকদের স্লোগান ও অংশগ্রহণে পুরো হাটচত্বর মুখর হয়ে ওঠে। আয়োজকদের দাবি, জনসভায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ছিল।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…