সোমবার, ৩০শে ভাদ্র ১৪৩৩, ১৪ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে পৌরসভায় ত্রিমুখী লড়াই, সরগরম নির্বাচনী মাঠ


মাহিদুল ইসলাম ফরহাদ

আগামী ১২ই ফেব্রুয়ারী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের পৌরসভা এলাকায় জমে উঠেছে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা। এই আসনে তিনটি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ভোটারদের সমর্থন পেতে জোর প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হারুনুর রশীদ ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নূরুল ইসলাম বুলবুল দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মাঠে রয়েছেন। এছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত প্রার্থী চাঁপাইনবাবগঞ্জের  জনপ্রিয় নেতা মরহুম এহসান আলী খাঁনের সুযোগ্য সন্তান মোঃ ফজলুর ইসলাম খাঁন সুমন তারা প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন।

নির্বাচনী প্রচারণায় তিন প্রার্থীই চাঁপাইনবাবগঞ্জের সার্বিক উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। পৌর এলাকার রাস্তাঘাট উন্নয়ন, যানজট নিরসন, সুপেয় পানি সংকট, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষার মান উন্নয়নের মতো বিষয়গুলো ভোটারদের সামনে তুলে ধরছেন তারা।

প্রার্থীদের প্রচারণায় ব্যস্ত হয়ে উঠেছে পৌরসভার অলিগলি। পোস্টার, লিফলেট ও পথসভায় মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা। সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে নিজেদের পরিকল্পনা ও ভবিষ্যৎ ভাবনা তুলে ধরছেন প্রার্থীরা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের পৌরসভা এলাকায় এবারের নির্বাচন হবে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। শেষ পর্যন্ত কার পাল্লা ভারী হয়, তা জানতে অপেক্ষা করতে হবে ভোটের দিন পর্যন্ত।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই সেপ্টেম্বর ২০২৬ রাত ১১:৩৫ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিবগঞ্জে মধ্যরাতে পান-মুদি দোকানে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্তদের পাশে…

৩রা সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫৮ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে…

২রা সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার…