শনিবার, ৮ই ফাল্গুন ১৪৩২, ২১শে ফেব্রুয়ারি ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জামায়াতের কেরামত আলী জয়ী


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. কেরামত আলী জয়ী হয়েছেন।

১৫৯টি কেন্দ্রে তিনি মোট ভোট পেয়েছেন ১ লক্ষ ৮৯ হাজার ৮৭৬। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহজাহান মিয়া পেয়েছেন ১ লক্ষ ৬০ হাজার ৭১৯ ভোট। উভয়ের ভোটের ব্যবধান ২৯ হাজার ১৫৭।

এদিকে সারা দেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণ শেষ হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। দুটি জেলায় ককটেল বিস্ফোরণসহ বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া সার্বিকভাবে ভোট ছিল শান্তিপূর্ণ। নির্বাচন চলাকালে পৃথক ঘটনায় অসুস্থ হয়ে চার ব্যক্তির মৃত্যুর তথ্য পাওয়া গেছে। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর দিক থেকে কিছু অভিযোগ এসেছে।দুপুর ২টা পর্যন্ত ৩৬ হাজার ৩১ কেন্দ্রে ৪৭.৯১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।সচিব বলেন, দুপুর ২টা পর্যন্ত মোট ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রের মধ্যে ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ভোট কাস্টিং হয়েছে ৪৭.৯১ শতাংশ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২ দিন পূর্বে / ধর্মীয় সংবাদ

বছর ঘুরে আবার এলো পবিত্র মাহে রমজান: আজ…

৩ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

ভোলাহাটে ভস্মিভূত ৬ পরিবারের পাশে উপজেলা বিএনপি

৬ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২

৬ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২

১৩ই ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৭ / রাজনীতি

যেসব আসনে জয় পেল বিএনপি

১৩ই ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:১৪ / রাজনীতি

কোন বিজয় মিছিল নয়, বিশেষ দোয়া-মোনাজাতের নির্দেশ বিএনপির

১২ই ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:৪৫ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনেও জয়ী জামায়াতের প্রার্থী