শনিবার, ৮ই ফাল্গুন ১৪৩২, ২১শে ফেব্রুয়ারি ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

কোন বিজয় মিছিল নয়, বিশেষ দোয়া-মোনাজাতের নির্দেশ বিএনপির


নিউজ ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধ্বস বিজয়ের দ্বারপ্রান্তে জাতীয়তাবাদী দল-বিএনপি।

বৃহস্পতিবার রাত তিনটায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ১৮০টির বেশি আসনে বিজয়ী এবং আরো অন্তত ৩০-৩৫টি আসনে বিজয়ের পথে ছিল দলটি। দলের এই ঐতিহাসিক বিজয়ী রাতেই রাজধানীসহ সারাদেশের বিভিন্ন স্থানে উচ্ছ্বসিত হয়ে বিজয় মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা।

তবে রাতেই বিএনপির পক্ষ থেকে দলের এই বিজয়ে কোন ধরণের বিজয় মিছিল না করতে সারাদেশের নেতাকর্মীকের নির্দেশনা দিয়েছে দলটি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রেস সচিব সালেহ শিবলী সূত্রে জানানো হয় যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আনুষ্ঠানিক ঐতিহাসিক বিজয়ের দ্বারপ্রান্তে।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলের সাংগঠনিক সকল পর্যায়ের নেতৃবৃন্দকে নির্দেশনা দিয়েছেন ১৩ ফেব্রুয়ারি শুক্রবার বাদ জুম্মা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত করার জন্য।

আর কোথাও কোনো বিজয় মিছিল সভা সমাবেশ না করার জন্য ও নির্দেশনা দিয়েছেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২ দিন পূর্বে / ধর্মীয় সংবাদ

বছর ঘুরে আবার এলো পবিত্র মাহে রমজান: আজ…

৩ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

ভোলাহাটে ভস্মিভূত ৬ পরিবারের পাশে উপজেলা বিএনপি

৬ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২

৬ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২

১৩ই ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৭ / রাজনীতি

যেসব আসনে জয় পেল বিএনপি

১৩ই ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:১৪ / রাজনীতি

কোন বিজয় মিছিল নয়, বিশেষ দোয়া-মোনাজাতের নির্দেশ বিএনপির

১২ই ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:৪৫ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনেও জয়ী জামায়াতের প্রার্থী