মঙ্গলবার, ৩১শে ভাদ্র ১৪৩৩, ১৫ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথ গ্রহণ


নিউজ ডেস্ক

সদ্য অনুষ্ঠিত বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

তারা হলেন: শেরপুর-৩ আসনের বিজয়ী মোঃ মাহমুদুল হক রুবেল এবং বগুড়া-৬ আসনের বিজয়ী রেজাউল করিম বাদশা।

রোববার (১২ এপ্রিল) বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনের পঞ্চম তলায় স্পিকারের কক্ষে তারা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। এসময় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান উপস্থিত ছিলেন।

তাদেরকে শপথবাক্য পাঠ করান সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। শপথ অনুষ্ঠানে আরও ইপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল, প্রধান হুইপ নূরুল ইসলাম মনি, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এবং সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন।

শপথ গ্রহণের পর দুই সংসদ সদস্য রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর এবং স্পিকারের সাথে করমর্দন করেন।

গত ১২ ফেব্রুয়ারি এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন’শ আসনের মধ্যে ২৯৯টি আসনে নির্বাচন সম্পন্ন হয়েছিল। শেরপুর-৩ আসনে একজন বৈধ প্রার্থী মৃত্যুবরণ করায় নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। অন্যদিকে ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসনে বিজয়ী তারেক রহমান বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন।

গত ৯ এপ্রিল স্থগিত হওয়া শেরপুর-৩ আসনে নির্বাচন এবং বগুড়া-৬ আসনে উপনির্বাচন হয়।নির্বাচনের পর গতকালই বিজয়ী দুই সদস্যের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৬ ঘন্টা ৪৪ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে বন্যার্ত ১২০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

২১ ঘন্টা ৩৪ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

ডেঙ্গু প্রতিরোধে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রদলের…

১ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিদেশি মদ ও…