বৃহঃস্পতিবার, ১৫ই শ্রাবণ ১৪৩৩, ৩০শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোল ফতেপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় মেহেদী হাসান


নাসিম আলী,স্টাফ রিপোর্টার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ২নং ফতেপুর ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। বিশেষ করে ৭ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে সাধারণ মানুষের মুখে মুখে এখন তরুণ সমাজসেবক মেহেদী হাসান-এর নাম। নির্বাচনী আমেজ শুরু হওয়ার পর থেকেই তিনি এলাকায় ব্যাপক গণসংযোগ ও বিভিন্ন জনসম্পৃক্ত কার্যক্রমের মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেদী হাসান দীর্ঘদিন ধরে ফতেপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাধারণ মানুষের সুখে-দুখে পাশে রয়েছেন। নির্বাচন ঘনিয়ে আসায় তিনি বর্তমানে পাড়া-মহল্লায় উঠান বৈঠক, গণসংযোগ এবং তরুণ ও মুরুব্বিদের সাথে নিয়মিত মতবিনিময় করছেন। তার এই সক্রিয়তা সাধারণ ভোটারদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে ছাত্র ও যুব সমাজের একটি বড় অংশ তাকে আগামীর প্রতিনিধি হিসেবে দেখতে চায়।

মেহেদী হাসান বলেন,

"আমি ব্যক্তিগত লাভের জন্য নয়, বরং আমার এলাকার অবহেলিত মানুষের সেবা করতেই নির্বাচনে অংশ নিতে চাই। ৭ নং ওয়ার্ডকে একটি আধুনিক ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। আমি সাধারণ মানুষের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।"

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…