রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

কারামুক্ত গোমস্তাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি রায়হান, জেলগেটে নেতাকর্মীদের ঢল


নাসিম আলী,স্টাফ রিপোর্টার

​চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল রায়হান জামিনে মুক্ত হয়েছেন। গতকাল বুধবার (১৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান।

​কারাফটকে রায়হানের মুক্তির খবর ছড়িয়ে পড়লে সেখানে উপস্থিত হাজারো নেতাকর্মী ও সমর্থক তাকে ফুলের মালা দিয়ে এবং স্লোগানে স্লোগানে উষ্ণ শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।

​দলীয় সূত্রে জানা গেছে, পুলিশের সাথে হাতাহাতির একটি মামলায় গত ৮ মে ঢাকার একটি এলাকা থেকে বিএনপি নেতা আব্দুল্লাহ আল রায়হানকে গ্রেফতার করা হয়েছিল। দীর্ঘ ১ মাস ৯ দিন কারাভোগের পর অবশেষে তিনি আদালত থেকে জামিন পেয়ে কারামুক্ত হলেন।

​কারামুক্তির পর উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত ব্যক্তব্যে আব্দুল্লাহ আল রায়হান তার পাশে থাকার জন্য মহান আল্লাহর প্রতি শুকরিয়া এবং সকল স্তরের নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

​এ সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…