রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু এইচ এম এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে নাচোলে দোয়া মাহফিল অনুষ্ঠিত


নাসিম আলী,স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌর জাতীয় পার্টির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 


মঙ্গলবার (১৪ই জুলাই) নাচোল ইলামিত্র সাংস্কৃতিক চর্চা কেন্দ্র ও পাঠাগার হল রুমে বেলা  ১১.টায়  এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ এর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, নাচোল পৌর সভাপতি  হাফিজুর রহমান হাফিজ


হাফিজ তার বক্তব্যে বলেন,  সাবেক রাষ্ট্রপতি, নয় বছরের সফল রাষ্ট্রনায়ক, সাবেক সেনাপ্রধান এবং জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ছিলেন উন্নয়ন, গণমানুষ ও পল্লীর মানুষের কল্যাণের এক উজ্জ্বল প্রতীক বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের জন্য তার অবদান স্মরণ করে জাতীয় পার্টির উপজেলার শিষ্য নেতারা বলেন, পল্লীবন্ধু এরশাদ ছিলেন বাংলাদেশের রাজনীতির এক অনন্য ব্যক্তিত্ব। দেশের উন্নয়ন, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে তার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এছাড়া আজগার আলী বলেন, "পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক। তিনি দেশের মানুষের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাজনীতি করেছেন। বিশেষ করে গ্রামীণ জনপদের উন্নয়ন, অবহেলিত মানুষের ভাগ্যের পরিবর্তন এবং দেশের অবকাঠামোগত উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। "হুসেইন মুহম্মদ এরশাদ ১৯৩০ সালের ১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি একজন মেধাবী ও দক্ষ সামরিক কর্মকর্তা হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ সামরিক জীবনে নিজের যোগ্যতা, নেতৃত্ব ও দক্ষতার মাধ্যমে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পদ সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।"জাতীয় পার্টির এই নেতা আরও বলেন, "দেশের প্রয়োজনে তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন এবং রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড গ্রহণ করেন। তার সময়ে উপজেলা ব্যবস্থা প্রবর্তন, স্থানীয় সরকারকে শক্তিশালী করার উদ্যোগ এবং দেশের বিভিন্ন অঞ্চলের উন্নয়নে নেওয়া পদক্ষেপগুলো আজও আলোচিত। "পল্লীবন্ধু এরশাদ সবসময় দেশের সাধারণ মানুষের কথা চিন্তা করতেন। তিনি বিশ্বাস করতেন, দেশের উন্নয়ন করতে হলে গ্রাম ও গ্রামের মানুষের উন্নয়ন নিশ্চিত করতে হবে। সেই লক্ষ্যেই তিনি পল্লী উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচির ওপর গুরুত্ব দিয়েছিলেন। নেতারা আরও বলেন, "১৯৮৬ সালে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ বাংলাদেশ জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে জাতীয় পার্টি দেশের গণতান্ত্রিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি আমৃত্যু জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দলকে নেতৃত্ব দিয়েছেন এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে মানুষের অধিকার আদায়ে কাজ করেছেন।"

 পল্লীবন্ধু এরশাদের রাজনৈতিক দর্শন ছিল মানুষের কল্যাণ ও দেশের উন্নয়ন। তার কর্মময় জীবন থেকে নতুন প্রজন্ম দেশপ্রেম, জনসেবা ও মানুষের পাশে থাকার শিক্ষা নিতে পারে।"

তিনি বলেন, "২০১৯ সালের ১৪ জুলাই পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ ইন্তেকাল করেন। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোক নেমে আসে। তিনি তার কর্ম, আদর্শ ও মানুষের প্রতি ভালোবাসার মাধ্যমে চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন।" সর্বশেষে  নেতারা বলেন "পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ ছিলেন জাতীয় পার্টির প্রাণপুরুষ। তার আদর্শ ও দেখানো পথ অনুসরণ করে জাতীয় পার্টির নেতাকর্মীরা দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে।"


এ সময় উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা শাখার জাপা'র সাবেক সভাপতি আজগার আলী, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, সহ-সভাপতি আলহাজ্ব আবু সাঈদ নাচোল সদর ইউনিয়নের সাবেক সভাপতি মফিজ উদ্দিন, কসবা ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মইজুল জাপা নেতা তরিকুল ইসলাম মুহুরিল প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন,  নাচোল উপজেলা ও পৌর জাতীয় পার্টি নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের আত্মার মাগফেরাত কামনায়সহ দেশবাসীর জন্য  দোয়া ও মোনাজাত করে মোনাজাত পেশ করেন নাচোল নূরানী মাদ্রাসা প্রধান শিক্ষক মাওলানা মোঃ নেজাম উদ্দিন এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানটি শেষ করেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…