বুধবার, ২৫শে ভাদ্র ১৪৩৩, ৯ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে জলাবদ্ধতা নিরসনে নিজস্ব অর্থায়নে ড্রেন নির্মাণ করলেন -মেয়র পদপ্রার্থী মনিরুল ইসলাম


নাসিম আলী,স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জের নাচোল রেলস্টেশনে দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর করে জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার লক্ষ্যে নিজস্ব অর্থায়নে পানি নিষ্কাশনের জন্য একটি ড্রেন নির্মাণ করে দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌরসভার আমীর ও মেয়র পদপ্রার্থী মোঃ মনিরুল ইসলাম। শুক্রবার (১৭ জুলাই) সকালে ড্রেন নির্মাণের কাজ সম্পন্ন করা হয়। দীর্ঘদিন ধরে রেলস্টেশন এলাকায় জলাবদ্ধতার কারণে যাত্রী ও সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। নতুন ড্রেন নির্মাণের ফলে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের সুযোগ সৃষ্টি হবে এবং চলাচল আরও সহজ হবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নাচোলে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক উন্নয়ন কর্মকাণ্ডে নিয়মিত সহযোগিতা করে আসছেন মোঃ মনিরুল ইসলাম। রেলস্টেশনের জলাবদ্ধতা নিরসনে তার এই উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানিয়েছেন। এ সময় উপস্থিত স্থানীয়রা জনস্বার্থে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে…

২রা সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার…

১লা সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৪১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ইজি ফাস্ট কুরিয়ার সার্ভিসের সদর শাখার উদ্বোধন

১লা সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের উদ্যোগে ৪০০ শিক্ষার্থীর ফ্রি রক্তের…

১লা সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৮ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

নিরাপদ অভিবাসনে সচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা