বৃহঃস্পতিবার, ২২শে আশ্বিন ১৪৩৩, ৮ই অক্টোবর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানী


নাসিম আলী,স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের নেতাকর্মী ও সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আরিফ আলী।

এক শুভেচ্ছা বার্তায় মো. আরিফ আলী বলেন, প্রতিষ্ঠার ৪৬টি বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সেবামূলক কাজ ও গণতন্ত্র রক্ষার সংগ্রামে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও গনতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার   আদর্শ ও দেশপ্রেমকে ধারণ করে সাধারণ মানুষের অধিকার রক্ষায় স্বেচ্ছাসেবক দল সবসময় প্রস্তুত ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

তিনি বলেন, দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও কল্যাণে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দেশ ও জনগণের সেবায় নিজেদের আরও বেশি আত্মনিয়োগ করার জন্য তিনি দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, “আসুন, ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমরা সবাই নতুন উদ্যমে দেশ ও জনগণের সেবায় নিজেদের আত্মনিয়োগ করার শপথ নিই।”


মো. আরিফ আলী সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, 

নাচোল উপজেলা শাখা, চাঁপাইনবাবগঞ্জ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…

২৬শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:১৬ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা