রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বাসে আগুন দিতে গিয়ে আটক হলেন ছাত্রদলের ৩ নেতা

ফাইল ছবি

News Desk

ময়মনসিংহে বাসে অগ্নিসংযোগের সময় পেট্রল বোমাসহ ছাত্রদলের তিন নেতাকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

রোববার (৩ ডিসেম্বর) রাত সাড়ে৭টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের সদর উপজেলার সাহেব কাচারী বাজার এলাকার রাঘরপুরএলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- মহানগরীর বাঘমারা এলাকার সুমনচন্দ্রদেবনাথ (৩০),চরগোবদিয়া এলাকার খাইরুল (৩০), ও বাদেকল্পা এলাকার আক্রাম হোসেন (২৪)।

খোঁজ নিয়ে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জসড়কের সদর উপজেলার সাহেব কাচারী বাজার এলাকার রাঘরপুর এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করছিলেন। মিছিল থেকে বাসে আগুন দেওয়ার প্রস্তুতির সময় হাতেনাতেপেট্রল বোমাসহ তিন ছাত্রদল নেতাকে আটক করে পুলিশ।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জাগো নিউজকে বলেন, আটক ছাত্রদল নেতাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে মামলা প্রক্রিয়াধীন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…