রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রোববার সকাল-সন্ধ্যা অবরোধ বিএনপির

সংগৃহীত

নিউজ ডেস্ক

আগামী রোববার সকাল-সন্ধ্যা অবরোধের ডাক দিয়েছে বিএনপি। আজ বুধবার বিকেলে এক জরুরি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন। রিজভী বলেন, নির্বাচন বর্জনের একদফা দাবি ও অসহযোগ আন্দোলনের পক্ষে আগামী ২১, ২২, ২৩ ডিসেম্বর গণসংযোগ কর্মসূচি এবং ২৪ ডিসেম্বর রোববার সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করা হবে।

রিজভী আরও বলেন, ‘আমাদের একদফা হলো শেখ হাসিনা সরকারে পদত্যাগ এবং নির্বাচনকালীন নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা, অবাধ-সুষ্ঠু, বিশ্বাসযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের চলমান আন্দোলন। এ আন্দোলনের পরিপ্রেক্ষিতে নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার গণসংযোগ করা হবে।’ এর আগে দুপুরে আরেকটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও সরকারকে অসহযোগিতার কর্মসূচি পালন করতে জনগণের প্রতি আহ্বান জানান রুহুল কবির রিজভী।

আগামী ৭ জানুয়ারি আবারও একটি পাতানো নির্বাচন হতে যাচ্ছে মন্তব্য করে এ সময় রিজভী বলেন, ‘প্রতিটি নাগরিকের অধিকার প্রতিষ্ঠার স্বার্থে আজ ফ্যাসিস্ট অবৈধ সরকারকে সব ধরনের অসহযোগিতা শুরু করার বিকল্প নেই। জনগণের ভোটে একটি অংশগ্রহণমূলক, গণতান্ত্রিক-সাংবিধানিক তথা জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমি এই মুহূর্ত থেকে বর্তমান অবৈধ সরকারকে আর কোনো রকমের সহযোগিতা না করার জন্য প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী এবং গণতন্ত্রকামী দেশপ্রেমিক জনগণের প্রতি আহ্বান জানাই।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন