রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

অসহযোগ আন্দোলনের পক্ষে বিএনপির লিফলেট বিতরণ

সংগৃহীত

নিউজ ডেস্ক

বিএনপি ডাকা অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরি করতে রাজধানীতে লিফলেট বিতরণ করেছে দলটির নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর এলিফ্যান্ট রোড ও বেইলি রোড এলাকায় দলটির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়। এ সময় নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনকে সফল করার আহ্বান জানান রিজভী।

গতকাল সিলেটে শেখ হাসিনার দেয়া বক্তব্যের তীব্র সমালোচনা করে রিজভী বলেন, তিনি যে ভাষায় কথা বলেছেন তা হলো সন্ত্রাসীরাদের ভাষা। আপনার এত সাহস থাকলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেন না কেন? কারণ জনগণ ভোট দেয়ার সুযোগ পেলে আপনাদের প্রার্থীদের জামানত থাকবে না। তিনি বলেন, রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে ডামি নির্বাচন, নিজেরা নিজেরা নির্বাচন আয়োজন নিয়ে বাহাদুরি করার কিছু নেই। জনগণ এ ধরণের একতরফা নির্বাচনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।

তিনি বলেন, অবৈধ সরকার একটি একতরফা নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। কিন্তু এই নির্বাচন দেশে-বিদেশে কারও কাছে গ্রহণযোগ্য হবে না। এটা কোনো নির্বাচন নয়। এটা একটা প্রতারণা ও জনগণের সঙ্গে তামাশা করা। এই নির্বাচনে যারা অংশগ্রহণ করছে, তারা চিরকালের জন্য মীরজাফর এবং দালালে পরিণত হবে। সরকার পতনের একদফা দাবিতে ভোট বর্জনের আহ্বানের পাশাপাশি অসহযোগ আন্দোলনের যে ডাক দিয়েছে বিএনপি, তা সফল করার জন্য দেশবাসীকে আহ্বান জানান রিজভী।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন