রবিবার, ৮ই চৈত্র ১৪৩২, ২২শে মার্চ ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জ সদর আসনে মহিলা ভোটার সংখ্যা ২লাখ ২০ হাজার ১০৩ জন

সংগৃহীত

মোঃ জমশেদ আলী

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০ সংসদীয় আসনের চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা গেজেট আকারে প্রকাশ করতে শুরু করেছে নির্বাচন কমিশন। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে খসড়া ভোটকেন্দ্রের তালিকা গত ১৬ আগস্ট প্রকাশ করা হয়। কেন্দ্র নিয়ে দাবি-আপত্তি নিষ্পত্তি হয় ১১ সেপ্টেম্বর। চাঁপাইনবাবগঞ্জ সদর আসনে নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ভোটকেন্দ্রের সংখ্যা ১ শত ৭২ টি।

এসব কেন্দ্রে ভোটকক্ষ থাকবে ৯ শত ৭২টি। নির্বাচন কমিশন আসনভিত্তিক ভোটার তালিকাও প্রকাশ করেছে নভেম্বরে। সেই অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জে সদর ৩ আসনে মোট ভোটার এখন ৪ লাখ ৪৩ হাজার ২৫৬ জন। তাদের মধ্যে ২ লাখ ২৩ হাজার ১৫৩ জন পুরুষ ও ২ লাখ ২০ হাজার ১০৩ জন নারী। চাঁপাইনবাবগঞ্জ সদর আসনটি ১ টি উপজেলা ১ টি পৌরসভা ও ১৪ টি ইউনিয়ন নিয়ে গঠিত।

দ্বাদশ সংসদ নির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছে। বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতিক নিয়ে ৩ বারের সাবেক সংসদ সদস্য মোঃ আব্দুল ওদুদ, আম প্রতিক নিয়ে বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মোঃ নাহিদ আহম্মেদ, টেলিভিশন প্রতিক নিয়ে বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট (বিএনএফ) কামরুজ্জামান খাঁন, নোঙর প্রতিক নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর মোহাম্মদ আব্দুল মতিন। চাঁপাইনবাবগঞ্জ সদর ৩ আসনে নৌকার প্রার্থী আব্দুল ওদুদ ও নোঙর প্রতিক এর প্রার্থীর মোহাম্মদ আব্দুল মতিন এ দইজনের মধ্যে ভোট যুদ্ধ হবে বলে এমনটাই ধারনা করছেন সাধারন ভোটারগণ।

প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে উন্নয়নের বিভিন্ন আশ্বাস দিয়ে যাচ্ছেন। ভোটারদের বক্তব্য যাকে তারা খুবই কাছে পাবেন যোগ্য সৎ ও ভাল ব্যক্তিকে তারা আগামী ৫ বছরের জন্য বিবেকের মুল্যবান ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করবেন বলে জানান সাধারন ভোটার।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৪ই মার্চ ২০২৬ রাত ১২:১৭ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

রমজানের মানবিক বার্তা ছড়িয়ে দিতে স্পর্শ ফাউন্ডেশনের ইফতার…

১১ই মার্চ ২০২৬ বিকাল ০৫:৫৫ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিবগঞ্জে বিজিবি’র পৃথক দুই অভিযানে ভারতীয় মাদকসহ আটক…

১০ই মার্চ ২০২৬ দুপুর ০১:০২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

৮ই মার্চ ২০২৬ বিকাল ০৩:০১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

৮ই মার্চ ২০২৬ দুপুর ০২:৩৫ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

সরকারি কর্মকর্তাদের সাথে যুব ও নাগরিক প্লাটফর্মের মতবিনিময়…