রবিবার, ৭ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ ১ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৭১ হাজার ৮৮ জন

ছবিঃ সংগৃহিত

মোঃ জমশেদ আলী

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০ সংসদীয় আসনের চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। চাঁপাইনবাবগঞ্জ ( শিবগঞ্জ ) ১ আসনে নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ভোটকেন্দ্রের সংখ্যা ১ শত ৫৮ টি।

এসব কেন্দ্রে ভোটকক্ষ থাকবে ১ হাজার ৪৪ টি। নির্বাচন কমিশন আসনভিত্তিক ভোটার তালিকাও প্রকাশ করেছে নভেম্বরে। সেই অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জ ( শিবগঞ্জ ) ১ আসনে মোট ভোটার এখন ৪ লাখ ৭১ হাজার ৮৮ জন।তাদের মধ্যে ২ লাখ ৪১ হাজার জন পুরুষ ও ২ লাখ ৩০ হাজার ৮৮ জন নারী।চাঁপাইনবাবগঞ্জ ( শিবগঞ্জ )-১ আসনটিতে ১ টি উপজেলা ১ টি পৌরসভা ও ১৫ টি ইউনিয়ন নিয়ে গঠিত। দ্বাদশ সংসদ নির্বাচনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছে।

বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতিক নিয়ে সাবেক সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল,বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আম প্রতিক নিয়ে মোঃ আব্দুল হালিম,বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট (বিএনএফ) টেলিভিশন প্রতিক নিয়ে নূরুল ইসলাম জেন্টু, জাতীয় পার্টির লাঙ্গল প্রতিক নিয়ে মোহাঃ আফজাল হোসেন,কেটলি প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মোহাঃ গোলাম রাব্বানী,ট্রাক প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম, মোমবাতি প্রতিক নিয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর নবাব মোঃ শামসুল হোদা।

চাঁপাইনবাবগঞ্জ ( শিবগঞ্জ) ১ আসনে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে উন্নয়নের বিভিন্ন আশ্বাস দিয়ে যাচ্ছেন। ভোটারদের বক্তব্য যাকে তারা খুবই কাছে পাবেন যোগ্য সৎ ও ভাল ব্যক্তিকে তারা আগামী ৫ বছরের জন্য বিবেকের মুল্যবান ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করবেন বলে জানান সাধারন ভোটাররা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৭ ঘন্টা ৪৬ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…