রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শেষ হলো নির্বাচনি প্রচারণা “এখন শুধু ভোটের অপেক্ষা”

সংগৃহীত

নিউজ ডেস্ক

শেষ হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার বেঁধে দেওয়া সময়সীমা। এখন শুধু ভোটের অপেক্ষা, ভোটাভুটির আয়োজনে সব শেষ প্রস্তুতি সম্পন্ন করবেন প্রতি আসনের রিটার্নিং কর্মকর্তারা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি (রোববার)। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, সংসদ নির্বাচনের ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা পূর্বে সকল ধরনের প্রচার-প্রচারণা বন্ধ করতে হয়। সে হিসেবে শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ৮টার পর আর কোনো প্রার্থী নির্বাচনি জনসভা, পথসভা, মিছিল বা শোভাযাত্রা করতে পারবেন না।

নির্বাচনের প্রচারের সময় শেষ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত প্রার্থী ও তাদের সমর্থকদের ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। লিফলেট নিয়ে সকালেও মানুষের কাছে গিয়ে ভোট চাইতে দেখা যায় প্রার্থীদের। ইসির তথ্যানুযায়ী, দ্বাদশ নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ। তাদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭৬ লাখ এবং নারী ৫ কোটি ৮৯ লাখ। আর ট্রান্সজেন্ডার ভোটার ৮৪৯ জন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে (ইসি) আসন্ন নির্বাচন উপলক্ষে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা থেকে এ তথ্য জানা যায়। এবারের নির্বাচনে ২৮টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ১৯৭০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ২৯৯টি আসনে হবে ভোটগ্রহণ। নির্বাচনের নিরাপত্তায় সতর্ক সশস্ত্র বাহিনীর সদস্যরা। ৩ জানুয়ারি থেকে মাঠে সেনা, বিমান ও নৌবাহিনী মোতায়েন রয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…