রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জ-২ বর্তমান এমপি ও সাবেক এমপি’র মধ্যে তীব্র লড়াইয়ের আভাস

ছবিঃ সংগৃহীত

নাচোল প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ -২ (নাচোল - গোমস্তাপুর- ভোলাহাট) আসনে বর্তমান ও সাবেক সাংসদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।নির্বাচনের সকল প্রচার-প্রচারনা শেষ হয়েছে।চলছে নির্বাচনের জয়ের হিসাব নিকাশ।

এ আসনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন।এরমধ্যে দলের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী সাবেক সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস( ঈগল পাখি) ও বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জিয়াউর রহমানের মধ্যেই মূল প্রতিদ্বন্দীতা হবে দুজনই একই দলের অনুসারী হওয়ায় এর উত্তাপ নির্বাচনে পড়বে বলে অনেকে মনে করছেন।নির্বাচনী প্রচার-প্রচারনার সময় উভয় সমর্থকদের মধ্যে ছিল কাদাছুড়াছুড়ি।

দলের দুই জন প্রার্থী মূল প্রতিদ্বন্দী হওয়ায় নেতা- কর্মীরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে । তারা ইতিমধ্যে নিজ নিজ অনুসারীর পক্ষে নির্বাচনী প্রচার- প্রচারনা চালিয়ে যাচ্ছেন। দলের নেতাকর্মীদের ভোটের পাশাপাশি বিএনপি ও জামায়াতের ভোটারদের কাছে টানতে প্রানপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন দুই প্রার্থী।

তবে বিএনপি ও জামায়াতে ইসলামী ভোট বর্জন করায় তাদের কর্মী সমর্থক রা ভোট কেন্দ্রে যাওয়ার বিষয়ে ভোটারদের নিরুৎসাহিত করতে কাজ করছে।

নির্বাচনী এলাকায় তারা গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে। এ আসনের ভোটাররা মনে করছে,জামাত.বিএনপির ভোটাররা যদি ভোট কেন্দ্রে ভোট দিতে যাই তাহলে ঈগল প্রতীকে গোলাম মোস্তফা বিশ্বাস জয় লাভ করবে।তবে জয়ের ব্যাপারে উভয় প্রার্থী আশাবাদি।

এ আসনে অন্য তিন প্রার্থীরা হলেন, বিএনএফের আজিজুর রহমান( টেলিভিশন),জাতীয় পার্টির (লাঙ্গল) আব্দুর রশিদ ও বাংলাদেশ কংগ্রেসের (ডাব) আব্দুল্লাহ আল মামুন। তাদের প্রচার প্রচারণা নেই বললেই চলে।এ আসনে নৌকা ও ঈগলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আ.লীগ নেতারা মনে করছে।

নাচোল,গোমস্তাপুর,ভোলাহাট এ তিন উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৪ লক্ষ ৩১ হাজার ৪২ জন।এরমধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ১৪ হাজার ১৮২ জন ও মহিলা ভোটার২ লক্ষ ১৬ হাজার ৮৫৯ জন এবং ১ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…