রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে বিজয় মিছিল থেকে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগ।

স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বাড়িতে হামলা ভাঙচুর অভিযোগ

আব্দুল কাদের

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে নৌকার বিজয় মিছিল করার সময় স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলামের দুই সমর্থকের বাড়িতে হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন নৌকা প্রতীকের সমর্থকরা।

রোববার রাতে উপজেলার মোবারকপুর ইউনিয়নের কান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের পর রাতে কান্তিনগর এলাকায় নৌকার বিজয় মিছিল করার সময় জেলা মহিলা লীগের সহ-সভাপতি নুরজাহান বেগম ও মোবারকপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের বাড়িতে হামলা, ইট পাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করা হয়।

 নুরজাহান বেগম বলেন, আমার বাড়ির সামনে এসে আমাকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করে নৌকার সমর্থকরা। এ সময় আমার ও নজরুল ইসলামের বাড়িতে হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালায় তারা। এমনকি আমার বিরুদ্ধে মামলা করে গ্রেফতার করারও ভয় দেখায়।


এদিকে নৌকার সমর্থক মোবারকপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য চুটু আলী জানান, কোন হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর হয়নি। বরং নুরজাহানই মিছিলের লোকজনকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছেন। শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…