রবিবার, ৭ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে তিনটি আসনে নৌকার মাঝিদের জয়

ছবিঃ চাঁপাইনবাবগঞ্জে তিনটি আসনে বিজয়ী নৌকার ৩মাঝি

মোঃ আক্তারুজ্জামান

চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৭৯ হাজার ৮১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক পেয়েছেন ৭২ হাজার ৭০৯ ভোট। চাঁপাইনবাবগঞ্জ ২ (নাচোল, ভোলাহাট, গোমস্তাপুর) আসন থেকে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জিয়াউর রহমান পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা বিশ্বাস পেয়েছেন ৬৬ হাজার ৪৪৫ ভোট। ৪৮ হাজার ৬০৫ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মু. জিয়াউর রহমান। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নৌকার প্রার্থী আব্দুল ওদুদ পেয়েছেন ৯১ হাজার ৬০৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নোঙ্গর প্রতীকের প্রার্থী মোহাম্মদ আব্দুল মতিন পেয়েছেন ৮ হাজার ৫৪৩ ভোট। ৮৩ হাজার ৬০ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আব্দুল ওদুদ।’ রাতে জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে এসব ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এ কে এম গালিভ খাঁন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৭ ঘন্টা ২১ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…