রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

জনগণের জানমাল রক্ষায় কঠোর হবো: ওবায়দুল কাদের

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক

দেশের জনগণের জানমাল রক্ষায় নতুন সরকার আরও কঠোর হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচন প্রতিহত করতে বিএনপি বীভৎস কর্মকাণ্ড করেছে মন্তব্য করে তিনি আরও বলেন, আমরা নির্বাচনের জন্য অনেক কিছু ধৈর্য ধরে সহ্য করেছি, অপেক্ষা করেছি। ভবিষ্যতে অপতৎপরতা, অপশক্তি, সন্ত্রাস, সহিংসতার বিরুদ্ধে, জনগণের জান-মাল রক্ষার প্রয়োজনে আমরা আরও কঠোর হবো।

মঙ্গলবার (৯ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথ সভায় তিনি এসব কথা বলেন। বিরোধী রাজনৈতিক পক্ষের সঙ্গে সরকার সুসম্পর্ক তৈরি করবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে এসব কথা বলেন কাদের। নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের করা মন্তব্যের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, আমি এখানে হুট করে কোনও মন্তব্য করতে চাই না।

বাংলাদেশের এই নির্বাচনে আপনিও (সাংবাদিক) দেখেছেন, আমেরিকার, কমনওয়েলথ, ওআইসির প্রতিনিধিরা, পর্যবেক্ষকরা এখানে উপস্থিত ছিলেন। আমার মনে হয় যারা মন্তব্য দিচ্ছেন তারা তাদের দেশ থেকে আসা পর্যবেক্ষকরা পর্যবেক্ষণ করে যে পজিটিভ মন্তব্য দিয়েছেন তার ভিত্তিতে বিষয়টা অনুধাবন করবেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…