সোমবার, ৩০শে ভাদ্র ১৪৩৩, ১৪ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শেখ হাসিনার নতুন সরকারের সামনে প্রধান দুই চ্যালেঞ্জ

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

বিএনপি ভোট বর্জন করায় আরেকটি 'একতরফা' নির্বাচনের সমালোচনা কাঁধে নিয়েই বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছে। টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় অধিষ্ঠিত নতুন এ সরকারের সামনে এখন নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগুতে হবে। বিশ্লেষকেরা বলছেন নানামুখী চাপে থাকা অর্থনীতির সংকট মোকাবেলা করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

বড় চ্যালেঞ্জ অর্থনীতি এই মুহূর্তে উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকট, বিনিয়োগ ও ডলার সংকট মিলিয়ে বাংলাদেশের অর্থনীতি একটা নাজুক সময় পার করছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। নীতি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন, অর্থনীতির চ্যালেঞ্জ নিয়ে পেশাজীবীদের সবার মধ্যেই একটা ঐক্যমত্য আছে। “সকলেই মনে করেন মূল্যস্ফীতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণটাই হলো মূল চ্যালেঞ্জ এই মুহূর্তে।

কিন্তু এর সাথে সাথে যেটা দেখা দিয়েছে যে সরকারের কর আহরণের পরিস্থিতি ভালো না। একই সাথে ব্যক্তি খাতে যেসব বিনিয়োগ আছে, সেগুলোর জন্য অর্থায়ন করা, বৈদেশিক মুদ্রা দেয়া এগুলিতে সমস্যা হচ্ছে। এসব কিছু মিলিয়ে আমাদের যে বৈদেশিক লেনদেনের ভারসাম্য সেটার ওপরে বড় চাপ সৃষ্টি হয়েছে। টাকার অবনমন ঘটছে। টাকার মূল্যমানকে স্থিতিশীল করাটাও একটা বড় চ্যালেঞ্জ হিসেবে সামনে এসেছে।”

বাংলাদেশে দ্বাদশ সংসদ নির্বাচনের পর দ্রুততম সময়ে শপথ ও মন্ত্রিসভা গঠন করে আবারো দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে আওয়ামী লীগ। শেখ হাসিনা সরকারকে এবার শুরু থেকেই দ্রব্যমূল্য কমানো, বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি এবং রিজার্ভ সংকট সমাধানে তৎপর হতে হবে বলে অর্থনীতিবিদরা মনে করেন। সরকারের নীতি নির্ধারনী পর্যায়ে থাকা ব্যক্তিরা বলছেন, অর্থনীতি চাঙ্গা করতে যা কিছু প্রয়োজন তাই করবে নতুন সরকার। বর্তমান সংসদের একজন প্রভাবশালী সদস্য এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন সালমান এফ রহমান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মি. রহমান বলেন এ সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থনীতিকে চাঙ্গা করা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২ ঘন্টা ৩ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিদেশি মদ ও…

৬ই সেপ্টেম্বর ২০২৬ রাত ১১:৩৫ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিবগঞ্জে মধ্যরাতে পান-মুদি দোকানে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্তদের পাশে…

৩রা সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫৮ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে…