সোমবার, ৩০শে ভাদ্র ১৪৩৩, ১৪ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে নতুন মন্ত্রিসভার সদস্যরা।

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

সোমবার (১৫ জানুয়ারী) প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে তাকে এ অভিনন্দন জানানো হয়। বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, মন্ত্রিপরিষদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়েছে। প্রধানমন্ত্রী মন্ত্রীদেরকে তার পক্ষ থেকে কিছু নির্দেশনা দিয়েছেন। মন্ত্রিপরিষদ সচিব জানান, মুদ্রাস্ফীতি এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য প্রধানমন্ত্রী সর্বাত্মক প্রচেষ্টা নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রীদের নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে আগামী পবিত্র রমজান মাসে যাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকে। একই সঙ্গে রমজান সংশ্লিষ্ট পণ্য... যেটার চাহিদা বেড়ে যায়, সেগুলোর সরবরাহ যেন স্বাভাবিক থাকে, সে ব্যাপারেও কাজ করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২ ঘন্টা ২ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিদেশি মদ ও…

৬ই সেপ্টেম্বর ২০২৬ রাত ১১:৩৫ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিবগঞ্জে মধ্যরাতে পান-মুদি দোকানে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্তদের পাশে…

৩রা সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫৮ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে…