রবিবার, ৮ই চৈত্র ১৪৩২, ২২শে মার্চ ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

খালেদা জিয়াসহ নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কারাগারে আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আজ সোমবার সকালে রাজধানীর শান্তিনগর এলাকায় এই বিক্ষোভ মিছিল হয়। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মিছিলটি শান্তিনগর মোড় থেকে শুরু হয়ে কাকরাইলে গিয়ে শেষ হয়।

বিএনপির এই বিক্ষোভ মিছিল থেকে সরকারের পদত্যাগ, ‘অবৈধ, ডামি নির্বাচন বাতিল’ ও অবিলম্বে বেগম খালেদা জিয়াসহ কারাগারে আটক নেতা-কর্মীদের মুক্তির দাবি করা হয়। মিছিলে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সহ–যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী, সহ–স্বাস্থ্যবিষয়ক সম্পাদক পারভেজ রেজা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সেলিম রেজা, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলামসহ তাঁতী দল, মৎস্যজীবী দল, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে গত বৃহস্পতিবার পাঁচ মাস হাসপাতালে চিকিৎসা গ্রহণের পর বাসায় ফেরেন খালেদা জিয়া। ওই দিন সন্ধ্যায় তিনি গুলশান-২ নম্বরের ৭৯ নম্বর সড়কের তাঁর বাসা ফিরোজায় পৌঁছান। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার পর দীর্ঘ ১৫৬ দিন চিকিৎসা গ্রহণ শেষে খালেদা জিয়া বাসায় ফেরেন। গত বছরের ৯ আগস্ট থেকে তিনি রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৪ই মার্চ ২০২৬ রাত ১২:১৭ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

রমজানের মানবিক বার্তা ছড়িয়ে দিতে স্পর্শ ফাউন্ডেশনের ইফতার…

১১ই মার্চ ২০২৬ বিকাল ০৫:৫৫ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিবগঞ্জে বিজিবি’র পৃথক দুই অভিযানে ভারতীয় মাদকসহ আটক…

১০ই মার্চ ২০২৬ দুপুর ০১:০২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

৮ই মার্চ ২০২৬ বিকাল ০৩:০১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

৮ই মার্চ ২০২৬ দুপুর ০২:৩৫ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

সরকারি কর্মকর্তাদের সাথে যুব ও নাগরিক প্লাটফর্মের মতবিনিময়…