বৃহঃস্পতিবার, ১৫ই শ্রাবণ ১৪৩৩, ৩০শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

৩০ জানুয়ারি ‘লাল কার্ড’ দেখাবে এবি পার্টি

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন ৩০ জানুয়ারি ‘লাল কার্ড’ কর্মসূচি দিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

আজ শনিবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ ঘোষণা দেন এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান। ব্রিফিংয়ে এবি পার্টির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম বলেন, এ মুহূর্তে দেশে ‘মিডনাইট’ একাদশ সংসদের ৩৫০ সদস্য রয়েছেন। আর ‘ডামি’ দ্বাদশ সংসদের ২৯৮ জন সদস্য শপথ নিয়েছেন। এ নিয়ে বর্তমানে ৬৪৮ জন শপথবদ্ধ সংসদ সদস্য রয়েছেন। তবে ২৯ জানুয়ারি একাদশ সংসদের মেয়াদ শেষ হবে। একটি সংসদ বহাল থাকতে আরেকটি সংসদের সদস্যদের শপথ নেওয়া সাংবিধানিক লঙ্ঘন।

সংবিধানের ১২৩ (৩) অনুচ্ছেদের উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, একটি সংসদ বহাল থাকতে আরেকটি সংসদের সদস্যরা দায়িত্ব গ্রহণ করতে পারেন না। ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ, যোবায়ের আহমদ ভূঁইয়া, দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত, মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক গাজী নাসির, যুগ্ম সদস্যসচিব সফিউল বাসার প্রমুখ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…