বৃহঃস্পতিবার, ১৫ই শ্রাবণ ১৪৩৩, ৩০শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. শামসুল হক টুকুর সভাপতিত্বে মঙ্গলবার বিকেল ৩টায় অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে স্পিকার নির্বাচন করা হয়। শিরিন শারমিন চৌধুরী পুনরায় এই পদে নির্বাচিত হয়েছেন।

এরপর শোক প্রস্তাব উত্থাপন করা হবে। রেওয়াজ অনুযায়ী প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে ওই ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে পুরো অধিবেশনে সরকার ও বিরোধী দলের সদস্যরা আলোচনা করবেন। এই অধিবেশনে কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস হতে পারে বলে জানা গেছে। সংসদে সড়ক পরিবহনমন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্পিকার হিসেবে শিরিন শারমিন চৌধুরীর নাম প্রস্তাব করেন। আওয়ামী লীগ সংসদীয় দলের সম্পাদক চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটন ওই প্রস্তাব সমর্থন করেন। স্পিকার হিসেবে অন্য কোনো মনোনয়ন ছিল না। পরে কণ্ঠভোটে স্পিকার নির্বাচিত হন।

এরপর ২০ মিনিটের জন্য অধিবেশন মুলতবি করা হয়। এসময় সংসদ ভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন স্পিকারকে শপথ পড়ান। শপথ শেষে নবনির্বাচিত স্পিকারের সভাপতিতে অধিবেশন শুরু হয়। স্পিকারকে অভিনন্দন জানানোর পর্ব শেষে ডেপুটি স্পিকার নির্বাচন করা হয। শামসুল হক টুকু এই পদে পুনরায় নির্বাচিত হন। তারপর সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত করা হয়। প্রসঙ্গত, রাষ্ট্রপতি সংবিধানের ৭২ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেন।

এই সংসদে ২২৩টি আসন নিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া আওয়ামী লীগ সরকারি দল ও মাত্র ১১টি আসন নিয়ে বিরোধী দলের ভূমিকা পালন করছে জাতীয় পার্টি। এবারের সংসদে ৬২টি আসনে বিজয়ী হন স্বতন্ত্র সংসদ সদস্যরা। ইতোমধ্যে জাপা চেয়ারম্যান জিএম কাদের বিরোধী দলীয় নেতা, জাপার প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বিরোধী দলীয় উপনেতা ও জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বিরোধী দলীয় প্রধান হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন।

৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের নেতা শেখ হাসিনা এই সংসদে পঞ্চমবারের মতো সংসদ নেতার দায়িত্ব পালন করছেন। ১০ জানুয়ারি শপথ গ্রহণের মধ্য দিয়ে দায়িত্বভার গ্রহণ করেন সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা। জানা গেছে, সংসদ নেতার নির্দেশ ও স্পিকারের পরামর্শ অনুযায়ী চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী আসন বিন্যাস চূড়ান্ত করেছেন। আসন বিন্যাসে একাধিকবার নির্বাচিত, রাজনৈতিক দলে অবস্থান, ভোটের ব্যবধান, জনপ্রিয়তাসহ কয়েকটি বিষয়কে গুরুত্ব দেয়া হয়েছে। বার বার নির্বাচিতদের তুলনামূলক সামনের দিকে আসন দেয়া হলেও প্রথমবার নির্বাচিত হয়েও সামনের সারিতে আসন পেয়েছেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।

সর্বোচ্চ ৯ বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার রেকর্ড গড়েছেন আওয়ামী লীগ উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ ও প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। আট বার সংসদ সদস্য হয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খান, সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ এবং বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান। এছাড়া বর্তমান কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আবদুস শহীদ, মো. দবিরুল ইসলাম, মির্জা আজম ও বীর বাহাদুর উশৈ সিং সাতবার নির্বাচিত হয়েছেন। তারা সবাই সামনের সারিতে আসন পেয়েছেন।

স্পিকার নির্বাচনের সময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরসহ সরকারি ও বিরোধী দলের প্রায় সব সদস্য সংসদের বৈঠকে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির ভাষণের পর রেওয়াজ অনুযায়ী আজকের অধিবেশন মুলতবি করা হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…