সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

সরকারকে অপবাদ দিতে গুম-খুন নিয়ে মিথ্যাচার করছে বিএনপি: ওবায়দুল কাদের

রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক

সরকারকে অপবাদ দিতে গুম-খুন নিয়ে মিথ্যাচার করছে বিএনপি। এ নিয়ে দলটিকে তালিকা প্রকাশ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘গুম-খুন এসব মিথ্যা, তথ্য–উপাত্ত ছাড়া মিথ্যাচার যে তারা করছে, তাহলে সত্যটা কী? তারা বলুক। কাদের কাদের গুম-খুন করা হয়েছে। প্রমাণ কী? তালিকা আমরা দেখতে চাই। অন্ধকারে ঢিল ছুড়বে বারে বারে? এটা রাজনীতি না। লিফলেট বিতরণ করে ব্যর্থতা আড়াল করা যাবে না। বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচির উদ্দেশ্য দেশকে ধ্বংস করা ও মানুষ মারা।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির নেতৃত্বে বিরোধী দল ক্রমাগত মিথ্যাচার ও গুজবের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার অপকৌশল চালিয়ে যাচ্ছে। বিএনপি বলে কারাগারে ১৩ জনকে মেরে ফেলা হয়েছে। জেলখানায় যারা বন্দী তারাও মানুষ। তাদেরও মৃত্যু হতে পারে। এ রকম মৃত্যুর খবর প্রায়ই আমরা বাইরে জানি। এ সংখ্যা ১৪–১৫ জন। জেলে বন্দী হলে কি মৃত্যু হবে না? তারা সবাই বিএনপির এমন দাবি কেমন করে বলে?’

ওবায়দুল কাদের আরও বলেন, কথায় কথায় তারা গুম–খুনের কথা বলে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও পশ্চিমা দেশগুলোকে মিথ্যা তথ্য সরবরাহ করছে এই গুমের ঘটনা নিয়ে। গুমের ব্যাপারেও একই কথা, তথ্য–উপাত্ত ছাড়া এই গুমের ঘটনা তারা সরকারের ওপর অপবাদ দেওয়ার জন্য করে যাচ্ছে।

আওয়ামী লীগ আমলের গুম খুন নিয়ে বিএনপির নেতাদের আন্তর্জাতিক তদন্তের দাবি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, শুধু আওয়ামী লীগ আমল কেন, বিএনপি আমলে কত হত্যা, গুম ও খুন সব হিসাবই আসুক। কোন আমলে কত মানুষ রাজনৈতিক প্রতিপক্ষ দ্বারা গুম হত্যার শিকার হয়েছেন, নিখোঁজ হয়েছেন, তারও হিসাব দিতে হবে। একপক্ষীয় হবে কেন?

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রসঙ্গে দলের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী মনোনয়ন বোর্ডের সভায় মনোনয়ন চূড়ান্ত হবে।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপদপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, মারুফা আক্তার পপি প্রমুখ উপস্থিত ছিলেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…