রবিবার, ৮ই চৈত্র ১৪৩২, ২২শে মার্চ ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে

ছবি: চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা

মোঃ সোহেল রানা

চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের-সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৭ই ফেব্রুয়ারী সকাল চাঁপাই নবাবগঞ্জ পৌরসভার দারিয়াপুর ফজলুল করিম শেলী ট্রাক টার্মিনালে সাধারন সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সাধারণ সভায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে, অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আব্দুল খালেক, সিনিয়র সহ-সভাপতি নাইরুল ইসলাম, সহ-সভাপতি হুমায়ন কবির, সাংগঠনিক সম্পাদক শামিউল ইসলাম, আব্দুল কাদের (রাজন) সহ বর্তমান ক্যাবিনেটের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ সহ সকল কার্ডধারী শ্রমিকগন। সার্বিক উপস্থাপনা করেন বাবর আলী রুমন।

সাধারণ সম্পাদক আব্দুল খালেক শ্রমিকদের উদ্দেশ্যে জানান কোন নেতা যদি আপনাদের পছন্দ না হয়। আসছে আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে পরিবর্তন করে নিবেন। কিন্তু কোন মুহূর্তে সংগঠনকে দুর্বল করা যাবে না। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্য না থাকলে কুচক্রী মহল আমাদের মাঝে বিভ্রান্তি ও বিভাজন সৃষ্টি করবে। আগামী দিনে সবাই'কে ঐক্যবদ্ধ ভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সকল শ্রমিকদের প্রতি বিশেষ ভাবে অনুরোধ জানান তিনি।

সভায় জেলা ট্রাক ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের আসন্ন সাধারণ নির্বাচনের নিয়ে আলোচনা করে। এছাড়া শ্রমিকদের জীবন মান উন্নয়নে স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং বাৎসরিক আয়- ব্যায়ের হিসাব নিকাশ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৪ই মার্চ ২০২৬ রাত ১২:১৭ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

রমজানের মানবিক বার্তা ছড়িয়ে দিতে স্পর্শ ফাউন্ডেশনের ইফতার…

১১ই মার্চ ২০২৬ বিকাল ০৫:৫৫ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিবগঞ্জে বিজিবি’র পৃথক দুই অভিযানে ভারতীয় মাদকসহ আটক…

১০ই মার্চ ২০২৬ দুপুর ০১:০২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

৮ই মার্চ ২০২৬ বিকাল ০৩:০১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

৮ই মার্চ ২০২৬ দুপুর ০২:৩৫ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

সরকারি কর্মকর্তাদের সাথে যুব ও নাগরিক প্লাটফর্মের মতবিনিময়…