সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বঙ্গবন্ধুর সমাধিতে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন


শাহিনুর রহমান সোনা,রাজশাহী

টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের নবনিযুক্ত পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা এমপি শ্রদ্ধা নিবেদন করলেন।

বুধবার (৬ মার্চ ) বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিনি শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন বইয়ে মন্তব্য ও স্বাক্ষর করেন। প্রতিমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহিদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। জাতির পিতার সমাধিসৌধে সংরক্ষিত পরিদর্শন বইয়েও স্বাক্ষর করেন প্রতিমন্ত্রী মো: আব্দুল ওয়াদুদ এমপি।

এসময় প্রতিমন্ত্রীর পরিবারের সদস্য, রাজশাহী থেকে আসা নেতাকর্মী এবং জেলা প্রশাসনের ঊধ্বর্তন কর্মকর্তা সহ টুঙ্গিপাড়ার স্থানীয় আওয়ামী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন , বাংলাদেশ আওয়ামী লীগের মত একটি সমৃদ্ধ দলের সক্রিয় কর্মী হিসেবে কাজ করা আমার জন্য গর্বের বিষয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে সর্বোচ্চ নিষ্ঠার সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি।

প্রতিমন্ত্রী আরো বলেন , জাতির পিতা সমবায় ভিত্তিক বাংলাদেশ গড়ার যে আহবান জানিয়েছিলেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় এদেশ হবে সুষম ও সমতাভিত্তিক।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…