রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত


পাভেল ইসলাম, রাজশাহী

রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (৭মার্চ) দিবসটি উপলক্ষ্যে বেলা ১১টায় সিএন্ডবি মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শুরুতে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন কাউন্সিলরবৃন্দ। এরপর সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও ইউনিয়নের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান লিটন, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহমেদ, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আশরাফুল হাসান বাচ্চু, ২৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাহের হোসেন, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলাউদ্দিন,

সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ শিউলী, সেবুন নেসা, সুলতানা আহমেদ সাগরিকা, নাদিরা বেগম, মোসাঃ ফেরদৌসি, রাসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম খান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহমেদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান, ভ্যাটেরিনারী সার্জন ডাঃ ফরহাদ উদ্দিন, চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, ক্রীড়া কর্মকর্তা শ্যামল পারভেজ শিমুল,

পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদ উল ইসলাম, ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা জুবায়ের হোসেন মুন, কিউরেটর আনারুল হক, ভান্ডার কর্মকর্তা আহসান হাবীব, সহকারী সচিব শমসের আলী, কর্মচারী ইউনিয়নের সভাপতি দুলাল শেখ, সাধারণ সম্পাদক আজমীর আহম্মেদ মামুন সহ বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চারনেতাসহ মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন নগরভবন মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ আবুল খায়ের।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…