সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে অসহায়-দু:স্থদের মাঝে ৫৩ বিজিবির ইফতার বিতরণ


মোঃ আক্তারুজ্জামান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সমাজের অসহায়, দরিদ্র, দু:স্থদের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ৫৩ (চাঁপাইনবাবগঞ্জ) ব্যাটলিয়ন ১০০ জনের মাঝে এসব ইফতার বিতরণ করা হয়।

মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কল্যানপুরে ৫৩ (চাঁপাইনবাবগঞ্জ) ব্যাটলিয়ন দপ্তরে ১০০ জনকে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামানসহ বিজিবির সদস্যরা। বিজিবি জানায়, এবছর প্রধানমন্ত্রী ইফতার পার্টি আয়োজন না করার ব্যাপারে নির্দেশনা প্রদান করেছেন। তিনি বলেছেন, যাদের ইফতার পার্টি করার আগ্রহ ও সাধ্য আছে, তারা যেন সেই ইফতার পার্টির টাকা নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একাত্মতা পোষণ করে বিজিবি মহাপরিচালক এলাকার দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণের নির্দেশনা প্রদান করেছেন। এরই ধারাবাহিকতায় মাহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এসব ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…