মঙ্গলবার, ৩১শে ভাদ্র ১৪৩৩, ১৫ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

উপজেলা নির্বাচন সরকারের পাতানো ফাঁদ: মির্জা আব্বাস

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

উপজেলা নির্বাচন সরকারের পাতানো ফাঁদ বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন ৭ জানুয়ারির মতো আমরা উপজেলা নির্বাচনও বর্জন করেছি।

যেখানে মানুষ ভোট দিতে পারে না সেই নির্বাচনে আমরা অংশ নিই না। শনিবার (৪ মে) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে গ্রেফতার হওয়া বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন গ্রেফতার করে আন্দোলন দমানো যাবে না একদিন এই স্বৈরশাসকের পতন হবেই। আমাদের নেতাকর্মীদের মুক্তি দিন। মুক্ত বাতাসে ছেড়ে দিন। গ্রেফতার হামলা-মামলা দিয়ে আমাদের আন্দোলন দমানো যাবে না।

সরকার উৎখাতের বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের উত্তরে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন আমরা তো সরকারই দেখি না। এটা নির্বাচন করে সরকার হয়নি। সুতরাং এ সরকারকে উৎখাত করার বা রাখার দায়-দায়িত্ব বিএনপি বহন করে না।

জনগণ যখন মনে করবে, তখন এই সরকারকে ফেলে দেবে। তারা ক্ষমতা থাকতে পারবে না প্রধানমন্ত্রীর উন্নয়ন বর্ণনার সমালোচনা করে মির্জা আব্বাস বলেন কী বিচিত্র বাংলাদেশ।

এক শ’ টাকার জন্য চোরের হাত বেঁধে রাখেন এক হাজার কোটি টাকা যারা চুরি করেন, তাদের স্যালুট দেন। এই তো বাংলাদেশ।

প্রতিদিন আমার বাসায় ৫০ থেকে ১০০ জন অভিভাবক স্ত্রী-সন্তান আমার কাছে আসে এমনটা জানিয়ে মির্জা আব্বাস বলেন কেউ বলে আমার বাবা জেলে কেউ বলে আমার স্বামী জেলে কেউ বলে আমার ছেলে জেলে, কেউ বলে আমার ভাই জেলে। কত জনের জন্য কথা বলব আর কত জনের জন্য সান্ত্বনা দেব।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১২ ঘন্টা ৪৬ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে বন্যার্ত ১২০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

১৭ ঘন্টা ৩৭ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

ডেঙ্গু প্রতিরোধে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রদলের…

২০ ঘন্টা ২৩ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিদেশি মদ ও…