মঙ্গলবার, ৩১শে ভাদ্র ১৪৩৩, ১৫ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি : মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

আওয়ামী লীগ নয় বরং দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১১ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

খুব সূক্ষ্মভাবে ভিন্ন মোড়কে দেশে পুনরায় বাকশাল প্রতিষ্ঠা করতে চাচ্ছে বর্তমান সরকার এমন অভিযোগও আনেন ফখরুল। বিএনপি মহাসচিব বলেন, প্রতিহিংসার রাজনীতির কারণেই খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে।

সরকারের ভয়, খালেদা জিয়া মুক্তি পেলে অবৈধ ক্ষমতা শেষ হয়ে যাবে। বিচার ব্যবস্থাকে অপব্যবহার করে সরকার নির্যাতনের হাতিয়ার বানিয়েছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।

তিরি আরও বলেন, বিএনপি নয়, বরং মাওলানা ভাসানীকে তাড়িয়ে আওয়ামী লীগের জন্ম হয়েছে সন্ত্রাসের মাধ্যমে। উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসাসহ নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ সকল রাজবন্দির মুক্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করে যুবদল।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২০ ঘন্টা ৩৪ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে বন্যার্ত ১২০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

১ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিদেশি মদ ও…