বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বেনজীর ও আজিজ আ.লীগের লোক না: কাদের

ফাইল ছবি

নিউজ ডেস্ক

সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও সেনাপ্রধান আজিজ আহমেদ আওয়ামী লীগের কেউ না। আওয়ামী লীগ তাদের বানায়নি। তারা তাদের যোগ্যতা দিয়ে নিজেদের অবস্থানে এসেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৪ জুন) ধানমন্ডিতে ঐতিহাসিক ছয় দফা দিবস ও ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত এক সভায় এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বেনজীর ও আজিজ আওয়ামী লীগের লোক নয়। তারা নিজ যোগ্যতায় নিজ নিজ বাহিনীর প্রধান হয়েছিলেন। তাদের অপকর্ম সামনে আসলে বিচার করার সৎ সাহস শেখ হাসিনার আছে।

বিএনপি দুর্বৃত্তের জন্মদাতা উল্লেখ করে কাদের বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানিলন্ডারিং ও অস্ত্র চোরাচালান ও দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত পলাতক। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে লক্ষণীয়-বিরোধীদল বিএনপি অর্থপাচার ও দুর্নীতির কথা বলে, যে দলের শীর্ষ নেতারা দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত।

কাদের বলেন, আইনি লড়াই কিংবা আন্দোলনের মাধ্যমে বিএনপি তাদের নেত্রীকে মুক্ত করতে পারেনি। নির্বাচন ঠেকাতেও ব্যর্থ হয়েছে দলটি। বরং ৭৫ পরবর্তী সময়ে সবচেয়ে শান্তিপূর্ণভাবে এবারের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

অপকর্মকে ঢেকে রাখা যায় না। সত্য একদিন না একদিন প্রকাশ পাবেই, তাই দলীয় নেতাকর্মীদের যেকোনো ধরনের অপকর্ম থেকে দূরে থাকার আহ্বানও জানান আওয়ামী লীগের এই নেতা।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…