রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

আ. লীগের দুর্নীতিবাজদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের

ফাইল ছবি

নিউজ ডেস্ক

আওয়ামী লীগের মধ্যে থাকা দুর্নীতিবাজদের তালিকা পেলে সেটা দুর্নীতি দমন কমিশনকে (দুদক) দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে প্রস্তাবিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে আজ শনিবার দুপুরে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগের মধ্যে যারা দুর্নীতিবাজ আছেন, তাদের বিরুদ্ধে দল কী ব্যবস্থা নেবে—এমন প্রশ্নের জবাবে কাদের সাংবাদিকদের কাছে তালিকা চান। বলেন, আপনারা আমাদের তালিকা দেন, আমরা তা দুদককে দেব। বাজেটের বিষয় ওবায়দুল কাদের বলেন, সিপিডি, সুজন, টিআইবি কী বলল তাতে সরকারের মাথাব্যথা নেই।

কাদের বলেন, অনেকের গোপন টাকা আছে। বাজেটের মাধ্যমে ওই কালোটাকা সাদা করার সুযোগ আছে, কিন্তু অন্যায়ের শাস্তি কমানোর সুযোগ নেই। ১৫ শতাংশ কর দিয়ে অর্থনীতির মূল ধারায় আনার চেষ্টা করা হয়েছে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, বাজেটের একটাই চ্যালেঞ্জ, তা হলো বাজেট বাস্তবায়ন করা। তা বাস্তবায়নে সরকার এরই মধ্যে কাজ শুরু করেছে।

ডলার সংকট নিয়ন্ত্রণ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সংকট মোকাবিলা করার জন্য সরকার কাজ করছে। এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, উপ দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন