বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রাজনীতিবিদদের দুর্নীতিবাজ প্রমাণে অপতৎপরতা চলছে: ওবায়দুল কাদের

ফাইল ছবি

নিউজ ডেস্ক

রাজনীতিবিদদের দুর্নীতিবাজ বানানোর অপতৎপরতা চালাচ্ছে একটি মহল। এজন্য সুপরিকল্পিতভাবে ওয়ান-ইলেভেনের মতো কুৎসা রটানো হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার মঞ্চ পরিদর্শনে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ রাজনীতি করে মানুষের জন্য। অসৎ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে সরকার।

একটা কথা বলতে চাই, এক এগারোর সময়ে যেটা দেখেছি সেটা হলো সুপরিকল্পিতভাবে দেশের রাজনীতিবিদদের নিন্দিত করা, কুৎসা রটানো। এ দেশ স্বাধীন করেছে, দেশের উন্নয়ন করছে রাজনীতিবিদেরা। এখন সেই রাজনীতিবিদদের দুর্নীতিবাজ প্রমাণ করতে ও তাদের ব্যর্থ হিসেবে তুলে ধরতে কিছু লোক অপতৎপরতা চালাচ্ছে। আমরা সেটা বুঝি, এর বিরুদ্ধে প্রস্তুতও আছি, বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পরে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন প্রসঙ্গে কাদের বলেন, শুক্রবার থেকেই উৎসবের আমেজ শুরু হয়েছে। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর বার্তা হলো নতুন প্রজন্ম এবং নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন।

তবে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ দেশের এগিয়ে যাওয়ার পথে প্রধান অন্তরায়। দলীয় ঐক্যের মাধ্যমে তা প্রতিহত করা হবে বলেও জানান ওবায়দুল কাদের।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…