বৃহঃস্পতিবার, ১৫ই শ্রাবণ ১৪৩৩, ৩০শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

স্বেচ্ছায় কারাগারে যাওয়ার ঘোষণা দিলেন জামায়াত আমির


নিউজ ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে স্বেচ্ছায় কারাবরণের ঘোষণা দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ ঘোষণা দেন তিনি।দলের নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশে জামায়াত আমির লেখেন, ‘আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন ফ্যাসিবাদের নিষ্ঠুর জুলুমের শিকার মজলুম জননেতা এ টি এম আজহারুল ইসলাম সাহেব এখনও বন্দি রয়েছেন।

একে একে সকল জাতীয় নেতৃবৃন্দ মুক্তি পেলেও তিনি বৈষম্য ও জুলুমের শিকার হয়ে বন্দি জীবনের কঠিন বোঝা বহন করে চলেছেন।

তাকে কারাগারে রেখে বাইরে অবস্থান করা আমার পক্ষে আর একেবারেই সম্ভব নয়। আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি।’ডা. শফিকুর রহমান আরও লেখেন, ‘এই জুলুমের প্রতিবাদে এবং এ টি এম আজহারুল ইসলাম এর মুক্তির দাবিতে আমি নিজে গ্রেপ্তার হওয়ার জন্য ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গনে হাজির থাকবো। আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবেন।

সময় মতো আমাকে যথাস্থানে পাবেন, ইনশাআল্লাহ।’জামায়াত আমিরের এই স্ট্যাটাসটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। বেশিরভাগ নেটিজেনরাই কমেন্টে বলেছেন, আমরা আপনার পাশে আছি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…