রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

কোথায় হারুন, কোথায় বিপ্লব, তাদেরকে খুঁজে বের করতে হবে: ফারুক

ফাইল ছবি

নিউজ ডেস্ক

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, “কোথায় হারুন? (পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ) কোথায় বিপ্লব? (যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার) তাদেরকে খুঁজে বের করতে হবে, যারা এই ছাত্র আন্দোলনে গুলির নির্দেশ দিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে।”

শনিবার (১৭ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি । ছাত্র জনতার উপর পুলিশের গণহত্যার নির্দেশদাতা খুনি হাসিনাকে দেশে ফেরত এনে বিচার ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে এ আলোচনা সভা করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।

জয়নুল আবদিন ফারুক বলেন, “আমার নেতা তারেক রহমানের একটি শব্দ কোন পত্রিকায় কোন টেলিভিশনে প্রচার করতে দেয়নি অবৈধ সরকার।

বিগত ১৬ বছরে শহীদ জিয়ার বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে আইনের আওতায় আনতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করেন তিনি।

এসময় বন্দী চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে এনে বিচারের আওতায় আনার দাবিও করেন তিনি।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…