সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরে বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ছবি: বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সারওয়ার জাহান সুমন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। 

০১ সেপ্টেম্বর রবিবার গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর বিএনপির যৌথ আয়োজনে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। উপজেলা সংলগ্ন একটি চাতালে উপজেলা বিএনপির আহবায়ক  ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বাইরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তোকি, রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারেক আহমদ, উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ন আহবায়ক ও পার্বতীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও রহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান  মনিরুজ্জামান সোহরাব, উপজেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক গনি হামিদ, রহনপুর পৌর বিএনপির সদস্য সচিব ইসমাইল হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আল-আমিন প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি'র অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষ দলের প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দলীয় সভানেত্রী বেগম খালেদা জিয়া সহ ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া করা হয়। এর আগে সকালে পৌর বিএনপি'র কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু  ও দলীয় পতাকা উত্তোলন করেন রহনপুর পৌর বিএনপি'র আহ্বায়ক এনায়েত করিম তোকি। এই সময় উপজেলা ও পৌর বিএনপি সহ অংক সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…