বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বেগম খালেদা জিয়া তার কর্মীদের জন্য দেশ থেকে পালাননি: মির্জা আব্বাস

ফাইল ছবি

নিউজ ডেস্ক

বেগম খালেদা জিয়া তার কর্মীদের জন্য দেশে থেকে গেলেন উল্লেখ করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, তিনি পালাননি। খালেদা জিয়া বলেছিলেন, এ দেশ আমার, মাটি আমার, বাইরে আমার কেউ নেই, আমি বাইরে যেতে পারব না।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে ‌“বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে” বিএনপির আয়োজিত এক সমাবেশে মির্জা আব্বাস এ কথা বলেন।

তিনি বলেন, “বেগম খালেদা জিয়া দেশ থেকে পালিয়ে যাননি। কিন্তু হাসিনা তার নেতাকর্মীদের ফেলে রেখে ভারতে পালিয়ে গেছেন, আবার বলে হুট করে চলে আসবেন। আপনি আমাদের যেভাবে জেলে রেখেছেন সেভাবে আমরা আপনাকে জেলে রাখব না, শুধু বিচার করব।”

মির্জা আব্বাস আরও বলেন, “গত কয়েক দিন ধরে কিছু সেলিব্রিটি নেতা গ্রেপ্তার হচ্ছেন। গত ১৭ বছরে ৩৪ বার জেলে গিয়েছি। কত কোর্টে গিয়েছি, কখনো কেউ মারেনি। বীরের বেশে জেলে গিয়েছি। কিন্তু আজকে আওয়ামী লীগের এসব সেলিব্রিটি নেতারা গ্রেফতার হয়ে কোর্টে গেলে মার খাচ্ছেন।”

তিনি বলেন, “আওয়ামী লীগের শাসনামল ও বিএনপির এক কথা নয়। একজন গুণী ব্যক্তি আমাকে বলেছেন, বাংলাদেশে একটি তৃতীয় পক্ষের প্রয়োজন আছে। আমি এই কথার অর্থ বুঝতে পারছি না, এতে করে আপনি কী বোঝাতে চাচ্ছেন সরকারের চেয়ারে বসে। কিন্তু আমি বলতে চাই, যত খুশি রাজনৈতিক দল প্রয়োজন নতুন করে খুলুন, কোনো সমস্যা নেই। কিন্তু তৃতীয় কোনো রাজনৈতিক দল খোলার কথা বলে আজীবন ক্ষমতায় বসে থাকবেন বা নির্বাচন দিতে দেরি করবেন সেটা মেনে নেওয়া হবে না। সংস্কারের জন্য যা সময় প্রয়োজন তা আমরা দিতে রাজি আছি। কিন্তু জরুরি সংস্কারের পর নির্বাচন অবশ্যই দিতে হবে।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…