রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

দুই শিক্ষার্থী হত্যা মামলায় আ.লীগ নেতার রিমান্ড


পাভেল ইসলাম, রাজশাহী

রাজশাহীতে ছাত্র-জনতার আন্দোলনে দুই শিক্ষার্থী হত্যা মামলায় মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও যুবলীগের অস্ত্রধারী সন্ত্রাসী জহুরুল হক রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি রিমান্ডে নেওয়া হয়েছে। শুনানি শেষে ডাবলু সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।এছাড়া রুবেলকে ৩ দিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফয়সাল তারেকের আদালতে আসামিদের এক এক করে হাজির করা হয়।এ সময় তাদের উপস্থিতিতেই পৃথকভাবে রিমান্ড শুনানি হয়। শুনানি শেষে রিমান্ড আবেদন মঞ্জুর করেন বিচারক।এ দিন বিকেলে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে দিয়ে প্রিজনভ্যানে ডাবলু সরকার ও রুবেলকে পৃথকভাবে আদালতে আনা হয়। এ সময় তাদের মাথায় পুলিশের হেলমেট ও শরীরে বুলেটপ্রুফ ভেস্ট পরানো ছিল।তবে পুলিশের প্রিজনভ্যান থেকে নামিয়ে আদালতে তোলার সময় রুবেলকে কিছুটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা গেছে।

এর আগে শুক্রবার (৪ অক্টোবর) রাতে পাশের জেলা নওগাঁ থেকে রাজশাহী মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর সদস্যরা। এরপর রাজশাহী নিয়ে এসে মহানগরের বোয়ালিয়া থানার দুটি হত্যাসহ মোট আটটি মামলায় ডাবলুকে গ্রেপ্তার দেখানো হয়।এছাড়া গত ১৩ সেপ্টেম্বর কুমিল্লা থেকে গ্রেপ্তার হন রুবেল। তাকে দুটি হত্যাসহ চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হয় ওই সময়। এছাড়া আগে গ্রেপ্তার হওয়া রুবেলকে এরইমধ্যে দুইদফা পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে।

সর্বশেষ ১০ দিনের রিমান্ড শেষে শনিবার (৫ অক্টোবর) বিকেলে রুবেলকে আবারও আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চাওয়া হয়। পরে শুনানি শেষে ৩ দিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আর রুবেলকে আদালতে হাজির করার প্রায় ২০ মিনিট আগে ডাবলু সরকারকেও একই আদালতে তোলা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন একই আদালতের বিচারক।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কোর্ট পরিদর্শক (ওসি প্রসিকিউশন) আবদুর রফিক জানিয়েছেন, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ইসলামী ছাত্রশিবির নেতা আলী রায়হান হত্যা মামলায় মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব আনজুম হত্যা মামলায় যুবলীগ নেতা রুবেলকে রিমান্ডে নেওয়া হয়েছে।এ দুই হত্যা মামলার তদন্ত করছেন রাজশাহী মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ পরিদর্শক মশিউর রহমান।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…