রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

প্রতিমা ভাঙচুর হওয়া মন্দির পরিদর্শন করেছেন- জামায়াত নেতৃবৃন্দ

ছবিঃ মন্দির পরিদর্শন করেছেন জামায়াতের নেতৃবৃন্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বটতলা হাট  জয়নগর এলাকার ভাঙচুর হওয়া মন্দির পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়তের নেতৃবৃন্দ । 

সোমবার (৭ অক্টোবর ) সকাল ১০.৩০ মিনিটে প্রতিমা ভাঙচুর হওয়া মন্দিরটি পরিদর্শনে যান চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের একটি প্রতিনিধি দল। এ সময় উপস্থিত   ছিলেন জেলা জামায়াতের  নায়েবে আমির সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান, জেলা জামাতের সহকারি সেক্রেটারি অধ্যাপক আবুল হাসান, ৬ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি এড. আব্দুল খালিদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন এর ৬ নং ওয়ার্ড সভাপতি আইয়ুব আলী, ৬ নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি আবু রায়হান সহ জামায়াতের স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ  ও মন্দির কমিটির নেতৃবৃন্দ। 

মন্দির পরিদর্শন শেষে অধ্যাপক লতিফুর রহমান প্রতিমা ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দ্রুত সময়ের মধ্যে অপরাধীকে  গ্রেফতারের দাবি জানান। তিনি আরও বলেন প্রতিমা ভাঙচুরের ঘটনা অপ্রত্যাশিত এবং ষড়যন্ত্র মূলক , চাঁপাইনবাবগঞ্জের মানুষ অত্যান্ত শান্তি প্রিয়, এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে এবং যে যার ধর্ম স্বাধীনভাবে পালন করে আসছে।ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে ব্যক্ত করেন। 

উল্লেখ্য  শনিবার গভীর রাতে  পৌরসভার বটতলা হাট জয়নগর এলাকার মা ভবানী দুর্গা ও কালীমাতা মন্দিরে  ভাঙচুর করে দুর্বৃত্তরা।


Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…