রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

সারাদেশে শান্তিপূর্ণভাবে চলছে পূজা উদযাপন: স্বরাষ্ট্র উপদেষ্টা


নিউজ ডেস্ক

সারাদেশে শান্তিপূর্ণভাবে চলছে পূজা উদযাপন,আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো।

শনিবার বেলা সাড়ে এগারটার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান ও শ্রীনগর উপজেলায় পুজামন্ডপ পরিদর্শনে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা লেঃ জেনারেল (অবঃ) জাহাঙ্গীর আলম চৌধুরী একথা বলেন।

তিনি আরো বলেন পুজা উদযাপন উপলক্ষে সারাদেশে পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী, বিডিআর, আনসারসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পর্যাপ্ত মোতায়েন রয়েছে। আগের চেয়ে এবার পুজা উদযাপনে মন্দির গুলোয় বেশি টাকা দেওয়া হয়েছে। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের কার্যক্রম আগের চেয়ে অনেকটা বেগবান হয়েছে। সমস্যা থাকবে না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।

এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের পর অন্তর্বর্তী সরকার শুরুতে পুলিশ হেড কোয়াটারের নির্দেশে থানায় নাগরিক কমিটি পুলিশের মনমত গঠন করা হয়, যা নিয়ে জনমনে বিরুপ প্রতিক্রিয়া সৃস্টি হয়েছে। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ব্যাপারে আমার খুব একটা জানা নেই, তবে বিষয়টি আমি দেখব।

পুজা মন্ডপ পরিদর্শনকালে সাথে ছিলেন, ঢাকা রেঞ্জের পুলিশের ডিআইজি মো. আওলাদ হোসেন, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ শামসুল আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মোঃ তোফায়েল হোসেন, সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ, সিরাজদিখান থানা ওসি মো. হাফিজুর রহমান খন্দকার সুমন প্রমুখ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…