রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি


নিউজ ডেস্ক

‘স্বৈরাচার সরকার হটিয়ে এখন দেশের রাষ্ট্র ক্ষমতায় অন্তর্বর্তী সরকার। এ সরকার এখন দেশ সংস্কারের দায়িত্ব নিয়েছে। আরও সংস্কারের জন্য তাদের সময় দিতে হবে। কিন্তু এ সময় যাতে সীমার বাইরে না যায়। এজন্য সরকারের কাছে একটি সুষ্ঠু জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাই। জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে নির্বাচনের বিকল্প নেই।

’রোববার (২০ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এক সংলাপে এসব কথা বলেন বক্তারা। ‘জাতীয় নির্বাচন-নাগরিক ভাবনা’ শীর্ষক জাতীয় সংলাপের আয়োজন করে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন।

সংলাপে সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজু আহমেদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সংলাপে বক্তারা বলেন, আওয়ামী স্বৈরাচার সরকারের আমলে ১৬ বছর দেশে গণতন্ত্র ও ভোটাধিকার ছিল না। দেশে মানুষের কোনো স্বাধীনতা ছিল না। এর পরিসমাপ্তি ঘটেছে ৫ আগষ্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে। এখন দেশ পরিচালনার জন্য নির্বাচিত সরকার জরুরি। এজন্য দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।

বক্তারা আরও বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর অনেকের মামলা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে অনেক মিথ্যা মামলা এখনো প্রত্যাহার করা হয়নি। কেন করা হয়নি তার জবাব দিতে হবে। দ্রুত সময়ের মধ্যে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার করতে হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…