মঙ্গলবার, ৩১শে ভাদ্র ১৪৩৩, ১৫ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গাড়ি চালিয়ে মাকে নিয়ে গেলেন তারেক রহমান


নিউজ ডেস্ক

চিকিৎসা নিতে ইতোমধ্যে লন্ডনে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় বিকাল ২টা ৫৮ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে খালেদা জিয়াকে বহনকারী রয়েল এয়ার অ্যাম্বুলেন্সটি।

বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান তারেক রহমান। এসময় অসুস্থ মাকে জড়িয়ে ধরলে মা ও ছেলের মধ্যে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। তারেক রহমান ছাড়াও বিমানবন্দরে উপস্থিত ছিলেন পুত্রবধূ জুবাইদা রহমান। হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাড়ি চালিয়ে মা খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে নিয়ে যাচ্ছেন তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেলের একটি ভিডিওতে দেখা গেছে, একটি কালো গাড়িতে খালেদা জিয়াকে নিয়ে যাচ্ছেন তারেক রহমান। গাড়িটি নিজেই চালাচ্ছেন তারেক রহমান।

তার পাশের সিটে বসে আছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান। আর পেছনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

এ সময় সড়কের দুই পাশে বিএনপি নেতাকর্মীদের ভিড় দেখা যায়। তারা খালেদা জিয়াকে স্বাগত জানাচ্ছেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, লন্ডনে অভ্যর্থনা জানানোর জন্য আগে থেকেই অপেক্ষায় ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা।সেখান থেকেই সরাসরি নিয়ে যাওয়া হচ্ছে লন্ডন ক্লিনিকে। যেখানে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা নেওয়ার কথা রয়েছে।

বিমানবন্দরে মাকে দেখেই কাছে গিয়ে জড়িয়ে ধরেন তারেক রহমান।মা-ছেলের এ মধুর মুহূর্ত এক আবেগঘন পরিবেশ তৈরি করে।

দীর্ঘদিন পর শাশুড়িকে পেয়ে আবেগাপ্লুত পুত্রবধূ জুবাইদা রহমানও। তিনিও শাশুড়িকে জড়িয়ে ধরেন।

এর আগে, মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১১টা ৪৬ মিনিটে তাকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল বিমানবন্দর ত্যাগ করে। জানা গেছে, এই সফরে চারজন চিকিৎসক ও প্যারামেডিকসের পাশাপাশি খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের ছয়জন সদস্যকে নেয়া হয়েছে। এছাড়া খালেদা জিয়ার ছোট ছেলের স্ত্রী সৈয়দা শামিলা রহমানও গেছেন লন্ডনে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৮ ঘন্টা ৩৪ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে বন্যার্ত ১২০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

২৩ ঘন্টা ২৫ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

ডেঙ্গু প্রতিরোধে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রদলের…

১ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিদেশি মদ ও…