রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

কুমিল্লা থেকে চাঁপাইয়ে আসার পথে পুঁঠিয়ায় ৪২ কেজি গাঁজাসহ আটক-১

ছবি: মাদক কারবারি জনি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে আসার পথে ৪২ কেজি গাঁজাসহ ট্রাক ডাইভার ফাহাদ আলী জনি (২৮) নামের একজন মাদক ট্রাক ড্রাইভার কে রাজশাহীর পুঁঠিয়া থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

গতকাল রাত সোয়া ১০টার দিকে রাজশাহীর পুঁঠিয়া থানার গোপালহাটি ফকিরপাড়া এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের অভিযানে চালিয়ে আটক করা হয়। 

গ্রেফতারকৃত আসামি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার রাঘবপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে ফাহাদ আলী জনি।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ সিপিসি-১ ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত আসামি জনি একজন ট্রাক ডাইভার। সে একজন চিহ্নিত মাদক কারবারি। ট্রাক চালানোর সুযোগে কুমিল্লা থেকে মাদক এনে চাঁপাইনবাবগঞ্জে সহ বিভিন্ন স্থানে বিক্রি করতো। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে কুমিল্লা হতে চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ মাদক গাঁজা সরবরাহ করা হবে। রাজশাহীর পুঁঠিয়ার গোপালহাটি ফকিরপাড়া রাইম ফিলিং স্টেশনের সামনে অস্থায়ী চেক পোস্ট স্থাপন করে। তল্লাশী করার সময় একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক হলে জনির ট্রাকটির গতিরোধ করা হয়। পরে ট্রাকটি তল্লাশী করে ৪২ গাঁজা উদ্ধার করা হয়।

এমন গোয়েন্দা তথ্য পাবার পর র‌্যাব ছায়া তদন্ত করে ও জনির উপর নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় কুমিল্লা হতে চাঁপাইনবাবগঞ্জ আসার পথে মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে জনির ট্রাক থামিয়ে তল্লাশী করে তাকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

আটকের ঘটনায় রাজশাহীর পুঠিয়া থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান র‌্যাব।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…